এটা একটি আদিকালের গল্প। সবাই এসবের গল্প করে, ইতিহাস পড়ে। কিন্তু এটা এসব থেকে ভিন্ন। এটা আদিকালের মানুষদের ছবি। তারা কিভাবে চলত, কিভাবে খাওয়া দাওয়া করত, কিভাবে রাজা হত এসব নিয়ে একটি চিত্র। আর চিত্রের নাম হল 'আদিকালের চিত্র'। এখানে দেখানো হয়েছে যে একটি মানুষ কিভাবে রাজা হল। তাহলে দেখুন-
একটি মানুষ, তার সমুদ্র ভ্রমণের খুবই শখ। তাই একদিন সে ঠিক করল যে সে সমুদ্র ভ্রমণ করবে। শুরু হল ভ্রমণ। সমুদ্রের নীল পানি, মাছ এগুলো দেখতে দেখতে যখন সমুদ্রের মধ্যে এসে পড়ল তখন আকাশ ঘন মেঘে ছেঁয়ে গেল। গর্জে উঠল আকাশ। শুরু হল তুমুল ঝড়। ঝড়ে জাহাজ ভেঙ্গে চুরমার হয়ে গেল। এরমধ্যে একটি ঢেউ এসে ছিটকে ফেলে দিল তাকে। প্রায় ২৪ঘন্টা পর তার জ্ঞান ফিরল। উঠে বসল বালির ওপর। বেশ কিছু অংশ বালির পর ঘাস এবং তারপর ঘন বন। হাঁটতে থাকল বনের দিকে। বনের বেশি ভিতরে যাওয়াই হয়নি এরই মধ্যে একটি দরজা দেখতে পেল সে। আশেপাশে কোন বেড়া নেই। কৌতুহলী হল সে। ভেতরে যেতে না যেতেই কিছু জংলী তাকে মাথায় নিয়ে আগুন জ্বেলে ঘুরতে থাকল আর বলল, 'চাঙ্গুনী, চাঙ্গুনী'। তাদের ভাষা সে কিছুই বুঝল না। কিন্তু সে বুঝল তাকে মেরে ফেলা হবে। এরমধ্যে একটি গন্ডার এসে সব তছনছ করে দিল। এসব দেখে জংলীরা ভয়ে পালাল। এরমধ্যে তার বুদ্ধি এল সে আগুনের গুড়ি নিয়ে তাড়াবে গন্ডারটাকে। গন্ডারটা আগুন দেখে কিছুই মনে করল না। কিন্তু যখন আগুনের কাছে গেল তখন বুঝল যে এটাকে সে কাবু করতে পারবে না। তখন সে দৌড়ে পালালো আর তার লেজে আগুন ধরে গেল। আর এসব দেখে জংলীরা 'হিম্বা' বলে লাফাতে থাকল। তখন তারা বুঝল সে তাদের উপকার করেছে। সে আরও উপকার করবে তাদেরকে। তাই তাকে রাজা বানানো হল। সে তখন থেকে রাজা হয়ে গেল। প্রাণীর হাত থেকে বাঁচার জন্য উঁচু মাচার উপর তক্তা দিল এবং তার উপর বাড়ি করল। সেই বাড়ি হল মাটির। সে তাদের কাঁচা মাংস পুড়িয়ে ও লবণাক্ত পানি মিশিয়ে খাওয়ার নিয়ম শিখাল। তারা তাকে রাজা হওয়ার জন্য গান গেয়ে অভিবাদন জানাল। আর চারপাশে গোল হয়ে ঘিরে 'আইখামা জিম্বা! জিম্বা! জেইয়া!' বলে নাচতে লাগল। আর সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল।
দুঃখিত, গল্প শেষ! (চাপামারা হাসি)
Monday, January 26, 2009
রাজা হওয়ার গল্প
Labels:
গল্প
Monday, August 11, 2008
ড্রইং পরীক্ষা
আজকে আমার ড্রইং পরীক্ষা ছিল। আমি ড্রইং পরীক্ষার সিলেবাস হারিয়ে ফেলেছিলাম। সিলেবাস হারিয়ে ভ্যা ভ্যা করে কাঁদছিলাম। তারপর বক আঁকছিলাম। মেজপু ডাকলো। আপুর কাছে একটা মহিলা, হরিণ, বাঘ, জগ, লাউ, নৌকা, ও ব্যাটমিন্টন খেলতে থাকা একটা ছেলে আঁকলাম। সকাল ৫টায় উঠে আবার মেজপুর কাছে আঁকলাম। এটা এঁকেছিলাম
Sunday, August 10, 2008
Subscribe to:
Posts (Atom)

